হংকং: অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি। মরশুমে প্রথমবার শিরোপা জয়ের সামনে তাঁরা। শনিবার হংকং ওপেনের শেষ চারের লড়াইয়ে তাঁরা হারালে চাইনিজ তাইপে জুটি বিং-ওয়েই লিন ও চেন চেং কুয়ানকে। স্ট্রেট গেমে ম্যাচের ফল ২১-১৭, ২১-১৫। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ চীনের লিয়াং উইকেং ও ওয়াং চ্যাং। চলতি বছরে ছ’টি প্রতিযোগিতার সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল সাত্ত্বিক-চিরাগকে। তাই এদিন শেষ চারের খরা কাটার চ্যালেঞ্জ ছিল তাঁদের সামনে। তবে সেই বাধা সহজেই অতিক্রম করলেন অষ্টম বাছাই ভারতীয় তারকারা।



