Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

সামান্থার কামব্যাক

দক্ষিণী ইন্ডাস্ট্রি তাঁর শিকড়। সেখান থেকেই অভিনয়ে এসেছে সাফল্য। ধীরে ধীরে জনপ্রিয় হয়েছেন গোটা দেশে। তিনি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

সামান্থার কামব্যাক
  • ২২ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

দক্ষিণী ইন্ডাস্ট্রি তাঁর শিকড়। সেখান থেকেই অভিনয়ে এসেছে সাফল্য। ধীরে ধীরে জনপ্রিয় হয়েছেন গোটা দেশে। তিনি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তবে দীর্ঘদিন তেলগু ছবিতে তাঁকে দেখেননি দর্শক। যদিও সদ্য ‘শুভম’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু এবার পুরোদস্তুর নায়িকা হিসেবে তেলগু ছবিতে কামব্যাক করবেন বলে খবর। সূত্রের খবর, একটি সোশ্যাল ড্রামায় অভিনয় করবেন সামান্থা। শোনা যাচ্ছে, তাঁর প্রযোজনা সংস্থা এই ছবিটির দায়িত্বে থাকবে। ইতিমধ্যেই প্রাক প্রযোজনার কাজ শুরু হয়েছে। পরিচালনার দায়িত্বে নন্দিনী রেড্ডির থাকার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, গত কয়েক বছর বেশ কিছু হিন্দি প্রোজেক্টের জন্য দক্ষিণী ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, ফের ধুমধাম করে তিনি নিজের ইন্ডাস্ট্রিতে কামব্যাক করতে চান। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ