মস্কো: মাত্র কয়েক ঘণ্টা আগে তাঁকে বরখাস্ত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই খবর ঘোষণার পরই সোমবার আত্মহত্যা করলেন রাশিয়ার পরিবহণমন্ত্রী রোমান স্টারোভোইট। তদন্তকারী সংস্থার দাবি, মন্ত্রীর দেহ তাঁর গাড়িতে মিলেছে।

পরিবহণ মন্ত্রীকে বরখাস্ত করা হলেও পুতিনের ডিক্রিতে এই পদক্ষেপের কোনও কারণ জানানো হয়নি। ২০২৪ সালের মে মাসে পরিবহণ মন্ত্রীর কার্যভার গ্রহণ করেছিলেন রোমান। এর আগে পাঁচ বছর ইউক্রেন সীমান্তবর্তী কুর্কস অঞ্চলের গভর্নর ছিলেন তিনি।
জানা গিয়েছে, নানাবিধ কারণে রোমানের কাজে খুশি ছিলেন পুতিন। বিগত কিছুদিন ধরে বিমা ও জাহাজ পরিবহণ পরিষেবায় একের পর এক বিঘ্ন ঘটে। তবে এর আগে থেকেই শাস্তির খাড়া ঝুলছিল রোমানের ঘাড়ে। কুর্কস অঞ্চলের দুর্নীতি ইস্যুই এর প্রধান কারণ। রোমান কুর্কসে অঞ্চলের গভর্নর পদ থেকে সরে যাওয়ার কয়েকমাস পরেই ইউক্রেন সেখানে বড়সড় অভিযান চালায়। চলতি বছর ইউক্রেনের কব্জা মুক্ত হয় ওই অঞ্চল।