Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

হোয়াইট হাউসে ব্যান তিন নামী মিডিয়া! ২৪ ঘণ্টা ৭ দিন চলবে শুধুমাত্র 'ট্রাম্প টিভি'

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একাধিক সংবাদমাধ্যমের নিষেধাজ্ঞা জারি করেছেন। আর এর মধ্যেই আমেরিকায় শুরু হল 'ট্রাম্প টিভি'। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও একাধিক সংবাদমাধ্যমের মধ্যে টানাপোড়েনের মধ্যেই হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ২৪ ঘণ্টার স্ট্রিমিং পরিষেবা চালু করা হয়েছে।

হোয়াইট হাউসে ব্যান তিন নামী মিডিয়া! ২৪ ঘণ্টা ৭ দিন চলবে শুধুমাত্র 'ট্রাম্প টিভি'
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০২
Prefer us on Google

ওয়াশিংটন, ২২ সেপ্টেম্বর: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একাধিক সংবাদমাধ্যমের নিষেধাজ্ঞা জারি করেছেন। আর এর মধ্যেই আমেরিকায় শুরু হল 'ট্রাম্প টিভি'। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও একাধিক সংবাদমাধ্যমের মধ্যে টানাপোড়েনের মধ্যেই হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ২৪ ঘণ্টার স্ট্রিমিং পরিষেবা চালু করা হয়েছে। সপ্তাহের সাত দিনই চব্বিশ ঘণ্টা সম্প্রচারিত হবে এই অনলাইন চ্যানেল। সেখানে ট্রাম্পের বিভিন্ন কর্মসূচি, ভাষণ, সরকারি ঘোষণা এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ মুহূর্তের ভিডিয়ো তুলে ধরা হচ্ছে।

Advertisement

চ্যানেলটি চালুর সময় ট্রাম্পের পুরনো ভাষণ থেকে শুরু করে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানের দৃশ্য এবং বিভিন্ন সরকারি কর্মসূচির ভিডিয়ো সম্প্রচার করা হয়। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, দর্শকদের কাছে প্রেসিডেন্ট ও প্রশাসনের কার্যকলাপের সরাসরি ভিডিয়ো কনটেন্ট পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এরই মধ্যে মার্কিন প্রশাসনের সঙ্গে দেশের কয়েকটি বড় সংবাদমাধ্যমের বিরোধ আরও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি দেশের তিনিটি বড় সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্রাম্পের অভিযোগ, এই সংবাদমাধ্যমগুলি তাঁর প্রশাসনের কার্যকলাপ নিয়ে ভুয়ো বা বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে। এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং হোয়াইট হাউসের প্রেস অ্যাক্সেস নিয়ে আমেরিকায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

তিনিটি সংবাদমাধ্যম ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে। তাঁদের বক্তব্য, কোনও প্রশাসন সংবাদমাধ্যমের রিপোর্টিং নিয়ন্ত্রণ করতে পারে না এবং সাংবাদিকদের সরকারি কার্যক্রম কভার করার অধিকার রয়েছে। এই বিরোধের প্রভাব পড়েছে হোয়াইট হাউসের টেলিভিশন প্রেস পুলেও। প্রেসিডেন্টের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ফুটেজ যৌথভাবে সংবাদমাধ্যমগুলোর কাছে সরবরাহ করার ক্ষেত্রে এই পুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ