এনভিডিয়ায় ফিরলেন জেনসেন হুয়াং, ট্রাম্পের অনুরোধেই প্রত্যাবর্তনের সিদ্ধান্ত?  ১১ দিনেই পরকীয়া বিতর্কের সমাপ্তি
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চীনের এক সুন্দরী গুপ্তচরের সঙ্গে পরকীয়ার কথা জানাজানি হতেই পদত্যাগ করতে বাধ্য হন বিখ্যাত মার্কিন এআই চিপ সংস্থা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। সেটা ছিল ১২ নভেম্বর। মাত্র ১১ দিনের মধ্যেই প্রত্যাহার করা হল সেই সিদ্ধান্ত। তাঁকে ফের প্রেসিডেন্ট, সিইও এবং বোর্ড ডিরেক্টর পদে ফিরিয়ে আনল এনভিডিয়া। সংস্থার তরফে জানানো হয়েছে, জেনসেনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি বলে মনে করেছেন বোর্ড মেম্বাররা। সোমবার এই ঘোষণার পরই লাফিয়ে বাড়ল এনভিডিয়ার শেয়ার দর। বাজার খোলার আগেই তা ৩১ শতাংশ ছাড়িয়ে যায়। শুরু থেকেই জেনসেনের পাশে থেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনভিডিয়া কর্তার পরকীয়া সম্পর্ক জানাজানি হওয়ার পর তিনি বলেছিলেন, ‘সঙ্গিনীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ থাকলেও জেনসন সে বিষয়ে বিন্দুমাত্র জানতেন না।’ ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও জেনসেনকে ফেরানোর অনুরোধ করেন ট্রাম্প। এনভিডিয়া সেই অনুরোধ রাখায় এদিন উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমেরিকার অর্থনীতির সাফল্য নিশ্চিত করতে এমনটা হওয়া একান্ত প্রয়োজন ছিল। জেনসেনকে জাতীয় সম্পদ বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। 

Advertisement

চলতি মাসের গোড়াতেই জেনসেন হুয়াংয়ের পরকীয়ার কথা সামনে আসতেই হইচই পড়ে গোটা বিশ্বে। পরকীয়ার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তাঁর সঙ্গিনী অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ। জানা যায়, চীনের নাগরিক অ্যালিস আসলে একজন গুপ্তচর। অভিযোগ ওঠে, বিশেষ উদ্দেশ্য নিয়েই তিনি জেনসেন সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। বিষয়টাকে আরও ঘোরালো করে অ্যালিসের অন্তর্ধান। ঘটনার পর জেনসেন প্রকাশ্যে নিজের সম্পর্কের কথা স্বীকার করলেও তাঁর বান্ধবীর খোঁজ মেলেনি। এসবের মধ্যেই জেনসেনকে পুনরায় স্বপদে ফেরানোর কথা ঘোষণা করল এনভিডিয়া। সংস্থাটির তরফে বিবৃতিতে জানানো হয়েছে, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিদ্ধান্ত গ্রহণের আগে মার্কিন সরকারের পদস্থ আধিকারিকদের মতামত নেওয়া হয়েছে। জেনসেনও জানিয়েছেন, এনভিডিয়ায় ফিরে আসার সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। নতুন শিল্পবিপ্লবের সামনে দাঁড়িয়ে এনভিডিয়া। তাঁর প্রতি আস্থা রাখার জন্য সংস্থাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।  ট্রাম্প ও জেনসেন। ফাইল চিত্র