ওয়াশিংটন, ২৩ নভেম্বর: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়ের প্রভাবেই দেশের শেয়ার বাজারে পতন এবং তেলের দামের ওঠানামা হচ্ছে এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে ইরানের বিরুদ্ধে চলতে থাকা যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির জন্যও নির্বাচনের ফলাফলকে দায়ী করেছেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একাধিক পোস্ট করে ট্রাম্প দাবি করেন, নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে শেয়ার বাজারে বড়োসড়ো পতন হবে। পাশাপাশি ইরান আরও আগ্রাসী হয়ে উঠবে বলে আগেই পূর্বাভাস দিয়েছিলেন ট্রাম্প। তাঁর দাবি, গত এক সপ্তাহে ইরান গত এক বছরের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সমস্ত হামলা প্রতিহত করেছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি। তেলের দাম বৃদ্ধির জন্য ইরান ও ডেমোক্র্যাটদের একযোগে দায়ী করেছেন ট্রাম্প। তিনি জানান, নির্বাচনের পর তেলের দাম রেকর্ড হারে কমেছে। ভোটাররা বিষয়টি আগে বুঝতে পারেননি বলেও কটাক্ষ করেন তিনি।



