নেপালে ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গ সহ বেশ কিছু অঞ্চল
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৯:২৬
Prefer us on Google

কাঠমাণ্ডু, ২৪ নভেম্বর: সাতসকালে শক্তিশালী ভূমিকম্পের জেরে কেঁপে উঠল উত্তরবঙ্গ। আজ মঙ্গলবার সকালে ঘুম ভাঙতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গ সহ বিস্তীর্ণ এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপাল। 

Advertisement

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তরফ থেকে জানা গিয়েছে, আজ সকালে একটি ভূমিকম্প হয় নেপালের কোশিতে। ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে ভূমিকম্পটি। উত্তরবঙ্গ ছাড়াও নেপাল, ভূটান, সিকিম সহ পার্শ্ববর্তী অঞ্চলে এই কম্পন অনূভূত হয়েছিল। জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। বিহারের সমস্তিপুরেও প্রায় দু'সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহত বা বড়ো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।