Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

আফগানিস্তানের মাটিতে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, তীব্র নিন্দা জানাল ভারত

আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের এয়ার স্ট্রাইকের তীব্র নিন্দা করল ভারত। মঙ্গলবার নয়াদিল্লি বলেছে, সার্বভৌম প্রতিবেশী রাষ্ট্রে এধরনের আগ্রাসনের ঘটনা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী।

আফগানিস্তানের মাটিতে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, তীব্র নিন্দা জানাল ভারত
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের এয়ার স্ট্রাইকের তীব্র নিন্দা করল ভারত। মঙ্গলবার নয়াদিল্লি বলেছে, সার্বভৌম প্রতিবেশী রাষ্ট্রে এধরনের আগ্রাসনের ঘটনা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী। একইসঙ্গে ফের স্পষ্টভাবে আফগানিস্তানের পাশে থাকার বার্তাও দিয়েছে বিদেশ মন্ত্রক।

Advertisement

সোমবার পূর্ব আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তানি ফাইটার জেট। ইসলামাবাদের দাবি, এই এয়ার স্ট্রাইকে ২৮ জঙ্গির মৃত্যু হয়েছে। যদিও কাবুলের পালটা দাবি, পাক হামলায় তিন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও চারজন। হতাহতের এই ঘটনায় আফগানিস্তানের বক্তব্যেই সিলমোহর দিয়েছে রাষ্ট্রসংঘ। এই ইস্যুতে মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা পাকিস্তানের হামলার তীব্র নিন্দা জানাই। আফগানিস্তানের কুনার ও পাকটিকা প্রদেশে এই বিমান হামলা চালানো হয়েছে। হামলার এই ঘটনায় বহু সাধারণ নাগরিক নিহত হয়েছেন। আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। তিনি আরও বলেন, আমরা আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং একইসঙ্গে সেদেশের জনগণের কল্যাণের প্রতি আমাদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছি।    

Advertisement
সম্পর্কিত সংবাদ