Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

নদীতে প্রতিমা নিরঞ্জনে পুরনো ঐতিহ্য ফেরানোর প্রতিশ্রুতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশিথ প্রামানিক সুটুঙ্গা নদীতে প্রতিমা নিরঞ্জনে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন। বিস্তারিত পড়ুন।

নদীতে প্রতিমা নিরঞ্জনে পুরনো ঐতিহ্য ফেরানোর প্রতিশ্রুতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা : মাথাভাঙার সুটুঙ্গা নদীতে প্রতিমা নিরঞ্জনে পুরনো ঐতিহ্য ফেরানোর প্রতিশ্রুতি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশিথ প্রামানিক। এদিন সন্ধ্যার মুখে মন্ত্রী সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সুটুঙ্গার খাদনের ঘাট পরিদর্শন করে।

Advertisement

প্রসঙ্গত, করোনা পরবর্তী সময়কালে তৃণমূল পরিচালিত পুরসভার আপত্তিতে নৌকায় করে প্রতিমা নিরঞ্জন বন্ধ ছিলো সুটুঙ্গায়। একই সঙ্গে দশমিতে সুটুঙ্গায় বন্ধ করে দেওয়া হয়েছিল নৌকাবিহার। এনিয়ে ক্ষোভ ছিলো শহরবাসির মধ্যে। এদিন নিশিথ প্রামানিক বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার। সেই উদ্দেশ্যে এদিনের পরিদর্শন। এর পর বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা রয়েছে। নিশ্চয় মাথাভাঙার মানুষ এবার পুরনো ঐতিহ্য মেনে প্রতিমা নিরঞ্জন করবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ