Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লগ্নিকারী সংস্থার সঙ্গে ইস্ট বেঙ্গলের দূরত্ব নিয়ে ময়দানে গুঞ্জন বাড়ছে

আইএফএ শিল্ডের পর সুপার কাপ। আগামী অক্টোবরে জোড়া টুর্নামেন্ট অস্কার ব্রুজোঁর অ্যাসিড টেস্ট। লাল-হলুদের স্প্যানিশ কোচ ঘুটি সাজাচ্ছেন।

লগ্নিকারী সংস্থার সঙ্গে ইস্ট বেঙ্গলের দূরত্ব নিয়ে ময়দানে গুঞ্জন বাড়ছে
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএফএ শিল্ডের পর সুপার কাপ। আগামী অক্টোবরে জোড়া টুর্নামেন্ট অস্কার ব্রুজোঁর অ্যাসিড টেস্ট। লাল-হলুদের স্প্যানিশ কোচ ঘুটি সাজাচ্ছেন। কিন্তু কতটা তৈরি ইস্ট বেঙ্গল? বিশেষজ্ঞ মত, রক্ষণে বিকল্প কম। শোনা গিয়েছিল, জাতীয় দলের ডিফেন্ডার রাহুল ভেকেকে পেতে মরিয়া ইস্ট বেঙ্গল। উইং ব্যাকের পাশাপাশি স্টপারেও খেলতে দক্ষ তিনি। ভেকে কী কলকাতায় ফিরবেন? এখানই আসল টুইস্ট। ভেকেকে পেতে বড় অংকের ট্রান্সফার ফি প্রয়োজন। প্রয়োজনে ক্লাবও আর্থিক ব্যয়ভার বহন করতে রাজি ছিল। কিন্তু ভেকের বয়সের কারণে এখনও নিমরাজি টিম ম্যানেজমেন্ট। তাই যদি হয়, তবে ৩৪ বছরের জাপানি স্ট্রাইকারকে সই করানোর অর্থ কি? প্রশ্ন তো উঠছেই। একদিকে লালচুংনুঙ্গার হাঁটুতে চোট। শিল্ডে অনিশ্চিত তিনি। সেক্ষেত্রে মহম্মদ রাকিপের ছাড়া কোচের হাত ফাঁকা। সমস্যায় পড়লে হাত কামড়ানো ছাড়া উপায় নেই। অনেকেরই ধারণা, ট্রান্সফার উইন্ডোয় ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ হাতছাড়া করল টিম ম্যানেজমেন্ট। 

Advertisement

লগ্নিকারী সংস্থার সঙ্গে ক্লাবের সম্পর্ক আর আগের মতো নেই। বুধবার এক অনুষ্ঠানে ক্লাবের কোনও প্রতিনিধিকে দেখা যায়নি। কিন্তু কেন? কী এমন ঘটল যে ইনভেস্টরদের চক্ষুশূল হয়ে উঠলেন লাল-হলুদ কর্তারা? একটা উদাহরণ দিলে ব্যাপারটি পরিষ্কার হবে। কয়েকদিন আগেই গ্রিক স্ট্রাইকার দিয়ামানতাকোসকে রিলিজ করে দেওয়া হয়। কিন্তু সেই খবর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের থেকেই পান ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। এদিন এই ব্যাপারে তিনি বলেন, ‘অহেতুক দূরত্ব তৈরির চেষ্টা না হওয়াই বাঞ্ছনীয়। মুখ্যমন্ত্রীর অনুরোধে ওঁরা ইস্ট বেঙ্গলের পাশে থেকেছেন। আমরা কৃতজ্ঞ। তবে দু-একটা পজিশনে ফুটবলার রিক্রুট করা হলে দল আরও শক্তিশালী হতে পারত। থংবই সিংটো টেকনিক্যাল পার্সন। প্রশাসনিক দিক সামলাতে ওর আরও অভিজ্ঞতা প্রয়োজন। আশা করব, পুজোর পর বিভাস আগরওয়াল ফুটবল দল নিয়ে আরও সময় দেবেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ