লড়াই করেও শেষ রক্ষা হল না, পাকিস্তানের কাছে হারতে হলো তিলকদের
  • ২২ নভেম্বর, ২০২৬ ১৯:০৩
Prefer us on Google

দোহা, ২২ নভেম্বর: এশিয়া কাপ ইমার্জিং স্টার্স প্রতিযোগিতায় পাকিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে মরণপণ লড়াই করলেন ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক ভার্মা। কিন্তু শেষ পর্যন্ত তার সব লড়াই ব্যর্থ হল। গ্রুপের ম্যাচে ভারত ‘এ’ দলকে ৪৮ রানে হারতে হল চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে।  প্রথমে ব্যাট করে পাকিস্তান ‘এ’ দল তোলে ৩১৩ রান। জবাবে ব্যাট করতে নেমে দলের ২৫ রানের মাথায় ব্যক্তিগত ১১ রান করে আউট হয়ে যান বৈভব সূর্যবংশী। এরপরেই শূন্য রানে আউট হন আয়ুশ বদোনি। তৃতীয় উইকেটে ওপেনার অভিষেকের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক তিলক ভার্মা। ব্যক্তিগত ৭০ রানে আউট হয়ে যান অভিষেক। এরপর দাঁড়াতেই পারেননি কুমার কুশাগ্র, রিঙ্কু সিং, এবং সূর্যাংশ। সপ্তম উইকেট জুটিতে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই শুরু করেন তিলক ভার্মা এবং শাহাবাজ আহমেদ। দু’জনের জুটিতে ওঠে ১১২ রান। ব্যক্তিগত ৫৬ রানে আউট হয়ে যান শাহাবাজ। এরপর ভারতের হার বাঁচাতে তিলক ভার্মা শেষ পর্যন্ত লড়াই চালালেও, তাঁকে সঙ্গ দেওয়ার মত কোন ব্যাটসম্যান ছিলেন না। শেষ পর্যন্ত অপরাজিত শতরান করলেও দলের হার বাঁচাতে পারলেন না ভারত অধিনায়ক। তিনি অপরাজিত থাকেন ১০০ রানে। শেষ পর্যন্ত ২৬৫ রানে অলআউট হয়ে যায় ভারত ‘এ’ দল। 

Advertisement