মুম্বই: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছন্দপতন বাংলার। রবিবার ওয়াংখেড়েতে বরোদার কাছে ৪ উইকেটে হারল লক্ষ্মীরতন শুক্লার দল। টস হেরে প্রথমে ব্যাট করে বাংলা তুলেছিল ৬ উইকেটে ১৭২। ৪৬ বলে ৭৮ রানের দুরন্ত ইনিংস খেলেন ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু বোলারদের ব্যর্থতায় তাঁর ইনিংস বিফলে গেল। জবাবে ৯ বল বাকি থাকতেই জয়ের কড়ি তুলে নেয় বরোদা (১৭৩/৬)। ২৯ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা জিতেশ শর্মা। এছাড়া অর্ধশতরান হাঁকান শাশ্বত রাওয়াত (৫১)। বাংলার সফলতম বোলার সায়ন ঘোষ তিনটি উইকেট নিয়েছেন। এই হারের পর গ্রুপ এ-এর পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে বাংলা (৫ ম্যাচে ১২ পয়েন্ট)। শীর্ষে রয়েছে বরোদা (৫ ম্যাচে ১৬ পয়েন্ট)।



