Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

উইম্বলডনের শেষ ষোলোয় পৌঁছলেন রুবলেভ, ফ্রিত্জ

উইম্বলডনে এবার একের পর এক অঘটন ঘটছে। আলেকজান্ডার জেরেভ, মেডভেডেভ, সিসিপাসের মতো তারকা ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন

উইম্বলডনের শেষ ষোলোয় পৌঁছলেন রুবলেভ, ফ্রিত্জ
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: উইম্বলডন জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে আরও এক কদম এগলেন কার্লোস আলকারাজ। শুক্রবার তৃতীয় রাউন্ডে চার সেটের ম্যাচে তিনি হারালেন জার্মানির জ্যান-লেনার্ড স্ট্রফকে। স্প্যানিশ তারকার পক্ষে ম্যাচের ফল ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪। শেষ ষোলোয় তাঁর প্রতিপক্ষ রাশিয়ার আন্দ্রে রুবলেভ। 

Advertisement

দিনের অন্য ম্যাচে তৃতীয় রাউন্ডে ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনোকে স্ট্রেট সেটে হারিয়েছেন রাশিয়ার আন্দ্রে রুবলেভ। ম্যাচের ফল ৭-৫, ৬-২, ৬-৩। অন্য ম্যাচে স্পেনের আলেজান্দ্রো ফকিনাকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বশ মানিয়েছে শেষ ষোলোয় পৌঁছছে টেলর ফ্রিত্জ। আমেরিকার খেলোয়াড়ের পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৬-৩, ৬-৭ (৫-৭), ৬-১।
এদিকে, প্রয়াত ডিয়েগো জোতাকে শ্রদ্ধা জানাতে খেলোয়াড়দের কালো আর্মব্যান্ড পরে নামার অনুমতি দিয়েছে উইম্বলডন কর্তৃপক্ষ। উল্লেখ্য, বৃহস্পতিবার স্পেনে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮ বছরের ডিয়েগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভার।
এবার একের পর এক অঘটন ঘটছে। আলেকজান্ডার জেরেভ, মেডভেডেভ, সিসিপাসের মতো তারকা ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন। পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই ৩৬ জন বাছাই খেলোয়াড় নিয়েছেন। এমন ফলের জন্য বিশেষজ্ঞরা অবশ্য লন্ডনে অতিরিক্ত গরম ও ঠাসা ক্রীড়াসূচিকেই দায়ী করছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ