'চুপ থাকতে' বলা হয়েছিল বাদশাকে? ভাইরাল রিল ঘিরে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৯:৫৬
Prefer us on Google

মুম্বই, ২৬ নভেম্বর: বলিউডের বাদশা শাহরুখ খানের পাঠানো আইনি নোটিস ঘিরে নতুন করে বিতর্ক। ব্যবসায়ী অনন্ত আম্বানি ও আধ্যাত্মিক গুরু সদগুরুর সঙ্গে শাহরুখের কথোপকথন নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুপ্রজ্ঞ শর্মাকে আইনি নোটিস পাঠিয়েছেন কিং খানের আইনজীবীরা।

Advertisement

গত ২৩ নভেম্বর পাঠানো ওই নোটিসে অভিযোগ করা হয়েছে, সুপ্রজ্ঞর পোস্ট করা একটি রিলে দাবি করা হয়েছিল, অনন্ত আম্বানির সঙ্গে কথোপকথনের সময় শাহরুখকে নাকি চুপ থাকতে বলা হয়েছিল। অভিনেতার আইনজীবীদের দাবি, এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং শাহরুখের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। নোটিসে মানহানির বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে বিতর্কিত রিলটি মুছে ফেলা, সংশ্লিষ্ট ক্যাপশন সংশোধন বা মুছে দেওয়া, ভবিষ্যতে এমন দাবি প্রচার না করা এবং মূল ফুটেজ ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে ওই  ইনফ্লুয়েন্সারকে। তবে আইনি নোটিস পাওয়ার পর পালটা ভিডিও প্রকাশ করেছেন সুপ্রজ্ঞ শর্মা। তাঁর দাবি, এটি মতপ্রকাশের স্বাধীনতার আওতায় সমালোচনা মাত্র। শাহরুখের আপত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।