‘কিং’-এর দ্বিতীয় গানে শাহরুখের সঙ্গী করিনা, আজ প্রকাশ্যে আসছে ‘ড্যাডি কুল’
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শুরু হয়েছে কাউন্টডাউন। মুক্তির অপেক্ষায় শাহরুখ অভিনীত ‘কিং’। আর ছবির মুক্তির আগেই চমক। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার দ্বিতীয় গান মুক্তি পাবে আজ। সেই গানে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন করিনা কাপুর খান। শোনা যাচ্ছে, গানের নাম ‘ড্যাডি কুল’। পর্দায় ফের শাহরুখ-করিনার রসায়ন দেখতে মুখিয়ে অনুরাগীরা। ছবির প্রথম গান মুক্তি পেয়েছিল শাহরুখের জন্মদিনে। অরিজিৎ সিং, এড শিরান, মধুবন্তী বাগচীর ‘তু মিল যায়ে’ গানটি ইতিমধ্যে প্রশংসিত দর্শক মহলে। দ্বিতীয় গানও নজর কাড়বে বলে মনে করছেন অনুরাগীরা। ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর। 

Advertisement