নেটফ্লিক্সে আসছে প্রথম পাকিস্তানি সিরিজ
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে প্রথম পাকিস্তানি সিরিজ ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’। অভিনয়ে পাকিস্তানের বহু তারকা। রয়েছেন ফাওয়াদ খান, মাহিরা খান, সনম সইদ, হানিয়া আমির, হামজা আলি আব্বাসি সহ আরও অনেকে। আগামী ৪ ডিসেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি দেখা যাবে। তবে ভারতে পাকিস্তানের এই সিরিজ দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তার কারণ ভারতে ব্যান পাকিস্তানি শিল্পীরা। তাঁদের কাজ এ দেশের দর্শক দেখতে পাবেন কি না, তা কর্তৃপক্ষের তরফে এখনও জানানো হয়নি। 

Advertisement