জন আব্রাহামের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী নোরা ফতেহি। শোনা যাচ্ছে, ‘ফোর্স ৩’ ছবিতে দেখা যাবে তাঁদের। সূত্রের খবর, এই সিনেমায় একটি গানে পারফর্ম করবেন নায়িকা। এই সিনেমার হাত ধরে দীর্ঘ ছ’বছর পর এক সিনেমায় কাজ করবেন জন ও নোরা। এর আগে ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’র মতো একাধিক গানে তাঁদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন দর্শক। ফের তেমনই এক গানের অপেক্ষায় অনুরাগীরা। উল্লেখ্য, ‘ফোর্স ৩’ ছবিতে জনের সঙ্গে অভিনয় করবেন হর্ষবর্ধন রানে। দুই তারকার ফেসঅফ এই ছবির অন্যতম ইউএসপি। ইতিমধ্যে ছবির শ্যুটিং শুরু হয়েছে।
Advertisement



