অবশেষে ‘মুভ অন’ করলেন অর্জুন কাপুর? প্রেমের গুঞ্জন কি সত্যি হল?
  • ২৫ নভেম্বর, ২০২৬ ১৭:৫৮
Prefer us on Google

মুম্বই, ২৫ নভেম্বর: অনেকেই প্রশ্ন তুলছেন, ‘গুজব কি তবে সত্যি?’ জনপ্রিয় অভিনেত্রী সাহিবা বালি গতকাল অর্জুনের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লিখেছেন, ‘আমি তাঁর অর্ধেক প্রসাদও খেয়ে ফেলেছি।’ ব্যস, মুহূর্তেই ভাইরাল সেই ছবি! এতদিন চুপিসারে শোনা যাচ্ছিল, দু’জনের মধ্যে নাকি বেশ ‘মধুর সম্পর্ক’ গড়ে উঠেছে। এবার ছবি সামনে আসতেই নেটিজেনদের একাংশ বলছেন, ‘ইটস অফিশিয়াল’!

Advertisement

এর আগে মালাইকা আরোরার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ভাঙন ধরে অর্জুনের। যদিও ব্রেকআপের গুঞ্জনের মাঝেও দুজনকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে। তবে অন্যদিকে হিরে ব্যবসায়ী হর্ষ মেহেতার সঙ্গে মালাইকার ডেটিংয়ের জল্পনাও বিটাউনে আজকের নয়—যদিও তা এখনো অফিশিয়াল নয়। তবে কি এবার সত্যিই ‘মুভ অন’ করলেন অর্জুনও?

প্রসঙ্গত, এর আগে লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। ম্যাচের ছবি ও ভিডিওতে তাদের গ্যালারিতে পাশাপাশি বসে থাকতেও দেখা যায়। এমনকি অর্জুনের জন্মদিনেও সাহিবা স্টোরিতে লিখেছিলেন, ‘সবার বেস্টিকে জন্মদিনের শুভেচ্ছা! ওজন কমানো বন্ধ করো, বরং একটু কেক খাও।’ জবাবে অর্জুন লিখেছিলেন, ‘তুমি আসার অপেক্ষায় আছি।’ যা নিয়েও কম গসিপ হয়নি বলিপাড়ায়। গতকাল, সাহিবার এই নতুন পোস্টে ভক্তদের মনে যেন ফের প্রজাপতি উড়ল! কমেন্ট বক্সে অনেক মহিলা ভক্তই লিখেছেন, ‘সুপার জেলস’(খুব হিংসে হচ্ছে)।