নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দাদু ও বাবা টেনিসের কিংবদন্তি। এবার সেই পথেই হাঁটা শুরু লিয়েন্ডার পেজের কন্যা আয়ানার। পেশাদার সার্টিকে পা রাখলেন তিনি। কলকাতায় আয়োজিত আইটিএফ ডাব্লু ১৫ পেশাদার টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছেন ২০ বছর বয়সি এই তরুণী। ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়ে মহিলাদের ডাবলসে অংশ নেবেন আয়ানা। তাঁর পার্টনার আরজান খোরাকিওয়ালা। বাবা লিয়েন্ডারের তত্ত্বাবোধানে ইতিমধ্যেই বেঙ্গল টেনিস অ্যাসোসিশনের কোর্টে প্রস্তুতি সারছেন আয়ানা। উল্লেখ্য, গত তিন বছর বার্সেলোনায় ট্রেনিং নিয়েছেন তিনি।
Advertisement



