Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

‘বি’ গ্রেডে নামতে পারেন রোহিত-বিরাট

টি-২০ এবং টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দু’জনেই। রোহিত শর্মা ও বিরাট কোহলি খেলেন একমাত্র পঞ্চাশ ওভারের ফরম্যাটে।

‘বি’ গ্রেডে নামতে পারেন রোহিত-বিরাট
  • ২১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: টি-২০ এবং টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দু’জনেই। রোহিত শর্মা ও বিরাট কোহলি খেলেন একমাত্র পঞ্চাশ ওভারের ফরম্যাটে। সেজন্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তিপত্রে দ্বিতীয় গ্রেডে নামতে পারেন দুই মহারথী। অজিত আগরকরের নেতৃত্বে জাতীয় নির্বাচকরা বোর্ডের কাছে চুক্তিপত্রের ‘এ প্লাস’ গ্রেড তুলে দেওয়ার প্রস্তাব রেখেছে। তা মেনে নিলে ক্রিকেটারদের তিনটি গ্রেডে (এ, বি ও সি) ভাগ করা হবে। এখন বার্ষিক সাত কোটি টাকার ‘এ প্লাস’ গ্রেডে রোহিত-বিরাট ছাড়াও রয়েছেন যশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা। যেহেতু রোহিত-বিরাট শুধু ওডিআই ক্রিকেট খেলেন, তাই ‘বি’ গ্রেডে নেমে আসতে পারেন। এখন ‘বি’ গ্রেডে থাকা ক্রিকেটাররা ম্যাচ-ফি ছাড়া পান বার্ষিক তিন কোটি টাকা। ‘এ’ গ্রেড ও ‘সি’ গ্রেডের ক্রিকেটাররা পান যথাক্রমে বার্ষিক পাঁচ কোটি টাকা ও বার্ষিক এক কোটি টাকা।

Advertisement

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এখন একমাত্র বুমরাহই তিন ফরম্যাটে খেলেন। ‘এ প্লাস’ থেকে ‘এ’ গ্রেডে নামলেও তাঁর যেন আর্থিক ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে চাইছে বোর্ড। সম্ভবত ‘এ’ গ্রেডকে বার্ষিক সাত কোটি টাকা করে দেওয়া হবে। সেখানে অবশ্য জাদেজার থাকা নিয়ে সংশয় রয়েছে। পারফরম্যান্সের নিরিখে তিনি নেমে আসতেই পারেন ‘বি’ গ্রেডে। আবার শুভমান গিলের ‘এ’ গ্রেডে ওঠা নিশ্চিত। যাঁরা অন্তত দুটো ফরম্যাটে নিয়মিত, তাঁদের থাকার সম্ভাবনা এই গ্রেডে। এদিকে, দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় মহম্মদ সামির হয়তো জায়গাই হবে না চুক্তিপত্রে।

Advertisement
সম্পর্কিত সংবাদ