Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অনুশীলন শুরু করলেন রোহিত

জীবনের শেষ একদিনের ম্যাচে তিনিই হয়েছেন সেরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্য্যন্ডের বিরুদ্ধে জয়ের নায়ক মুম্বইকরই।

অনুশীলন শুরু করলেন রোহিত
  • ১৩ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

মুম্বই: জীবনের শেষ একদিনের ম্যাচে তিনিই হয়েছেন সেরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্য্যন্ডের বিরুদ্ধে জয়ের নায়ক মুম্বইকরই। অথচ, পরের একদিনের সিরিজই রোহিত শর্মার ‘ফেয়ারওয়েল’ কিনা, তা নিয়ে ক্রিকেট মহলে চলছে চর্চা। এমন আবহের মধ্যেই আরব সাগরের পাড়ে অনুশীলন শুরু করলেন তিনি। ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে ঘাম ঝরাতে দেখা গেল তাঁকে। আর সোশ্যাল মিডিয়ায় রোহিতের তা পোস্ট করার মধ্যে থাকছে স্পষ্ট বার্তাও। তিনি যে দ্রুত অবসরের কথা ভাবছেন না, সেটাই যেন বুঝিয়ে দিতে চেয়েছেন হিটম্যান।

Advertisement

ইংল্যান্ডে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে গত সপ্তাহেই দেশে ফিরেছেন রোহিত। এরমধ্যে পেয়ে গিয়েছেন লাল রঙের বহুলচর্চিত অত্যাধুনিক ল্যাম্বারগিনি গাড়িও। আর মঙ্গলবারই অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে নেমে পড়লেন তিনি। জিমে দীর্ঘক্ষণ কসরতে ব্যস্ত ছিলেন তিনি। সেখানে ছিলেন দীর্ঘদিনের বন্ধু ও ব্যক্তিগত কোচ অভিষেক। এর আগে দীনেশ কার্তিক, লোকেশ রাহুল, রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশীকে ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। ইংল্যান্ড সফরের আগে তাঁর কোচিংয়ে খাটাখাটনি করেছিলেন রাহুল। কতটা উপকৃত হয়েছেন, তা ডানহাতি ওপেনারের ৫৩২ রানেই প্রতিফলিত।
ইংল্যান্ডে শুভমান গিলের নেতৃত্বে তরুণ দলের তাক লাগানো পারফরম্যান্সের পর অবশ্য রোহিতের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বেড়েছে। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৪০। তার এখনও বাকি ২৬ মাস। সেজন্যই অনেকে মনে করছেন অক্টোবরে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের একদিনের সিরিজই সম্ভবত তাঁর বিদায়ী সিরিজ। কিন্তু রোহিত এখনই পঞ্চাশ ওভারের ফরম্যাটকে বিদায় জানাতে নারাজ বলেই মনে হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ