Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

নেটে ছন্দে ধরা দিলেন রোহিত

সামনের মাসে অস্ট্রেলিয়া সফর। সেটাই হতে চলেছে রোহিত শর্মার ক্রিকেট কেরিয়ারের ভবিষ্যৎ নির্ধারণী সিরিজও। হিটম্যান টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

নেটে ছন্দে ধরা দিলেন রোহিত
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: সামনের মাসে অস্ট্রেলিয়া সফর। সেটাই হতে চলেছে রোহিত শর্মার ক্রিকেট কেরিয়ারের ভবিষ্যৎ নির্ধারণী সিরিজও। হিটম্যান টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন খেলছেন শুধু ওডিআই ফরম্যাটে। তাঁর মূল লক্ষ্য, ২০২৭ বিশ্বকাপ। তবে তার জন্য অনেকটা সময় ফর্মের চুড়োয় থাকতে হবে। কাজটা কঠিন। তবে অসম্ভব নয়। ক্রিকেট থেকে বহুদিন ধরেই দূরে রোহিত। অস্ট্রেলিয়া সফরের আগে ছন্দ পেতে তিনি মরিয়া। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার ফর এক্সেলেন্সে নীরবে ঘাম ধরাচ্ছেন ক্যাপ্টেন। নেটে ব্যাট করছেন আত্মবিশ্বাসের সঙ্গে। সেই ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। সেখানে রোহিতের পাশের নেটে দেখা যাচ্ছে লোকেশ রাহুলকে। মেন্টরের ভূমিকাতেও দেখা গিয়েছে রোহিতকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ