নয়াদিল্লি: চোটমুক্ত ঋষভ পন্থ। প্রত্যাশা মতোই দিল্লির স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। সব ঠিক থাকলে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ২৫-২৯ অক্টোবর হবে তাঁর কামব্যাক। দেবেন নেতৃত্বও। তবে প্রথম ম্যাচে দিল্লির হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে নামবেন না ভারতের তারকা উইকেটরক্ষক। ওই ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দেবেন আয়ূষ বাদোনি। কিন্তু দ্বিতীয় ম্যাচে তাঁর হাত থেকে নেতৃত্বের ব্যাটন যাবে ঋষভের হাতে। নীতীশ রানা ফের খেলবেন দিল্লির হয়ে। তবে ঋষভ ফেরায় শক্তি বাড়বে দিল্লির ব্যাটিংয়ে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে রয়েছে দুটো টেস্ট। সেটাকেই পাখির চোখ করেছেন পন্থ। রনজি ট্রফিতে ভালো পারফর্ম করে টেস্ট দলে জায়গা করে নেওয়াই লক্ষ্য তারকা উইকেটরক্ষকের।



