Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রেস্তরাঁর খবর

এখানকার ম্যাঙ্গো মেনুতে থাকছে বিভিন্ন স্বাদ। ৭ জুলাই পর্যন্ত চলবে এই মেনু। তাতে পাবেন ম্যাঙ্গো ট্রুফল, ম্যাঙ্গো চিসকেক, ম্যাঙ্গো গেতো, ম্যাঙ্গো ব্লন্ডি-সহ নানা ধরনের আম দিয়ে তৈরি খাবার।

রেস্তরাঁর খবর
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আইটিসি সোনার হোটেলে আমের উৎসব

Advertisement

এখানকার ম্যাঙ্গো মেনুতে থাকছে বিভিন্ন স্বাদ। ৭ জুলাই পর্যন্ত চলবে এই মেনু। তাতে পাবেন ম্যাঙ্গো ট্রুফল, ম্যাঙ্গো চিসকেক, ম্যাঙ্গো গেতো, ম্যাঙ্গো ব্লন্ডি-সহ নানা ধরনের আম দিয়ে তৈরি খাবার। ৪০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত পরিমাণে পাবেন এই পদগুলো। দাম মোটামুটি ১,৫৯৯ টাকা থেকে শুরু। অনলাইন ডেলিভারি অ্যাপের মাধ্যমে এই খাবারগুলো বাড়িতেও অর্ডার করতে পারবেন।

মিস গিংকো’স ম্যাঙ্গো ফেস্ট

গরম মানেই আমের মরশুম। একডালিয়া রোডে নিজের বাড়িতে হোম শেফ মিস গিংকো শুরু করেছেন আম উৎসব। এখানে পাবেন গোল্ডেন ফ্রায়েড প্রন র‌্যাপ, ক্রিস্পি চিকেন নাগেট উইথ স্পাইসি ম্যাঙ্গো মেয়ো, রাইস ক্রিস্প উইথ  ম্যাঙ্গো সালসা, গ্রিলড পর্ক উইথ ম্যাঙ্গো স্যস, ক্র্যাব মকাই উইথ ম্যাঙ্গো, র‌্য ম্যাঙ্গো সালসা, পর্ক বেলি বোল উইথ ইয়েলো ম্যাঙ্গো, ম্যাঙ্গো গুয়াকামোল সহ নানারকম পদ। দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ১,৫০০ টাকা, এই মেনু অনলাইন ডেলিভারি অ্যাপের মাধ্যমেও অর্ডার করা যাবে।

ফেব্রিকা অরিজিনেল রেস্তরাঁ সামার ফিস্ট মেনু

গ্রীষ্মকাল উদ্‌যাপন করতে ফেব্রিকা অরিজিনেল রেস্তরাঁ নিয়ে এসেছে ইতালিয়ান সামার ফেস্ট মেনু। এখানে পাবেন ক্রসিনি জুকিনি, পিৎজা পিমন্তে, রিজাতোনি নোর্মা, স্ট্রবেরি সর্বে, ওয়াটারমেলন স্ম্যাশ-সহ আরও পদ।  দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ২,৫০০ টাকা। এই মেনু অনলাইন ডেলিভারি করে পাওয়া যাবে। 

চ্যাপ্টার টু-তে ম্যাঙ্গো মেনু

আম নিয়ে বাঙালির উন্মাদনার শেষ নেই। আম ভালোবাসেন না এমন বাঙালি মেলা ভার। তাই আমের মরশুম শেষ হওয়ার আগে বিশেষ মেনু তৈরি করেছে চ্যাপ্টার টু রেস্তরাঁ। এখানে পাবেন ম্যাঙ্গো ফ্রুট কাস্টার্ড, ম্যাঙ্গো ফ্রুটি, ম্যাঙ্গো মুস, ম্যাঙ্গো চিজকেক ইত্যাদি। পদের দাম মোটামুটি ৩০০ টাকা থেকে শুরু।  

Advertisement
সম্পর্কিত সংবাদ