আজই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা! ইঙ্গিত ট্রাম্পের
  • ২৫ অক্টোবর, ২০২৬ ১০:৫৮
Prefer us on Google

ওয়াশিংটন, ২৫ অক্টোবর: আজই কী আবার উত্তপ্ত হয়ে উঠবে পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি। ইরানের বিরুদ্ধে ফের সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ফ্লোরিডায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রবিবারই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। পাশাপাশি একইসঙ্গে তেহরানের সঙ্গে বড়সড় শান্তিচুক্তির সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। ট্রাম্প আরও জানান, রবিবারই হতে পারে। আবার একটি সুন্দর, বড় চুক্তিও হতে পারে। তবে ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কী না, তা এখনও স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। এর আগের দিন ফ্লোরিডায় এক সমাবেশে ট্রাম্প জানিয়েছিলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে ফের এপিক ফিউরি অভিযান শুরু করতে পারে। 

Advertisement

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইজরায়েলের হামলার মাধ্যমে সংঘাতের সূত্রপাত হয়। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হন। অন্যদিকে ইরানের সামরিক শক্তির ব্যাপক ক্ষতি করার দাবিও করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য মার্কিন বাহিনী ইরানের যুদ্ধবিমান ও বহু জাহাজ ধ্বংস করেছে। এদিকে ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। তাঁর প্রশ্ন চুক্তি হলেও ইরান তা মেনে চলবে কী না। অন্যদিকে, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের প্রস্তাব পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে পাঠানোর খবর অস্বীকার করেছে ইরান। ফলে সংঘাতের আবহে কূটনৈতিক সমাধান কতটা সম্ভব তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।