Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রেস্তরাঁর খবর

আগামী কাল বিশ্ব আইসক্রিম দিবস। বাচ্চা থেকে বুড়ো, কম বেশি সকলের কাছেই আইসক্রিম এক অতি জনপ্রিয় ডেজার্ট। শেষপাত সমৃদ্ধ করতে আইসক্রিমের জুড়ি মেলা ভার।

রেস্তরাঁর খবর
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০

লাকি টাইগার
আগামী কাল বিশ্ব আইসক্রিম দিবস। বাচ্চা থেকে বুড়ো, কম বেশি সকলের কাছেই আইসক্রিম এক অতি জনপ্রিয় ডেজার্ট। শেষপাত সমৃদ্ধ করতে আইসক্রিমের জুড়ি মেলা ভার। লাকি টাইগার রেস্তরাঁ তাই এই দিনটি উপলক্ষ্যে একটি বিশেষ ধরনের আইসক্রিম তৈরি করেছেন শেফ। নাম চকোলেট সাক্যুলেন্ট। ক্রিমি চকোলেট ম্যুসের সঙ্গে সিল্কি আইসক্রিমের সংমিশ্রণে তৈরি এই ডেজার্ট। দাম ৪৯৫ টাকা। এছাড়াও পাবেন বিভিন্ন কোল্ড ডেজার্ট।

Advertisement

অলিভ কাফে 
এইখানে বিশ্ব আইসক্রিম দিবসে পাবেন অভিনব চকোলেট তোর্তে। তাতে তিনটি তিন ফ্লেভারের চকোলেটের স্তর থাকবে। তার সঙ্গে মেশানো হয়েছে সাওয়ার চেরি আইসক্রিম। সব মিলিয়ে মিষ্টির সঙ্গে একটু টকের মিলমিশে খাবারের স্বাদ খোলতাই হয়েছে। এই পদের দাম ৬৯৫ টাকা।

ইউয়াচা
এখানে আইসক্রিম দিবস উদ্‌যাপন করতে তৈরি হয়েছে নতুন একটি পদ হেজেলনাট প্রালাইন আইসক্রিম। এই আইসক্রিমে সিল্কি স্মুদ স্বাদের সঙ্গে পাবেন হেজেলনাটের ক্রাঞ্চি টেস্ট। বাদামের কচকচে ভাবের সঙ্গে আইসক্রিমের মোলায়েম টেক্সচার খুবই সুন্দর মানিয়ে গিয়েছে। সব মিলিয়ে স্বাদে একেবারে ভিন্ন এই পদটি। দাম ৩১৫ টাকা। এছাড়াও এখানে পাবেন পিকান কফি আইসক্রিম। এতে মাখনের স্বাদের পাশাপাশি পাবেন বাদামের ক্রাঞ্চি টেস্ট এবং এই সব স্বাদ ধরে রাখার জন্য রয়েছে একটা আইসক্রিম বেস। দাম ৩১৫ টাকা। আরও আছে চকোলেট পেবল আইসক্রিম। একদম ডার্ক ক্রিমি চকোলেটের স্বাদে ভরপুর এই আইসক্রিম এক কথায় অনবদ্য। দাম ৩১৫ টাকা। হানিকোম্ব আইসক্রিম চেহারা ও স্বাদ দুটোতেই অনন্য। ক্যারামেল দিয়ে তৈরি হানিকোম্বের ক্রাঞ্চ পাবেন। একই সঙ্গে পাবেন রিচ ভ্যানিলা আইসক্রিমের বেস। দাম ৩১৫ টাকা।

ফ্যাব্রিকা অরিজিনেল
এখানে নতুন ধরনের আইসক্রিম পাবেন বিশ্ব আইসক্রিম দিবসে। নাম আফাগাতো। এতে এসপ্রেসো কফির স্বাদ মিশেছে ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে। আবার তারও সঙ্গে রয়েছে ৭৬% বেলজিয়ান চকোলেটের ক্রাঞ্চি ফ্লেভার। সবমিলিয়ে পদটি একেবারে জমে আইসক্রিম! দাম ৩৫০ টাকা। আরও আছে স্ট্রবেরি জিলাটো। সিল্কি আইসক্রিমের সঙ্গে ক্রাঞ্চি স্ট্রবেরির টক মিষ্টি স্বাদ এই ডেজার্টটিকে করে তুলেছে অসাধারণ। দাম ৫৫০ টাকা।

সম্পর্কিত সংবাদ