


তাজ বেঙ্গল
এই হোটেলের সোনারগাঁও রেস্তরাঁয় পাবেন আমিষ ও নিরামিষ থালি। রয়েছে তোপসে ফ্রাই, কাঁচালংকা বাটা মুরগি, কষা মাংস, কই তেলঝাল, নারকেল পোস্ত বড়া, ছানার চপ, লালশাকের চচ্চড়ি, কাঁচকলার কোপ্তা, ভাপা চিংড়ি, ভেটকি পাতুরি, সীতাভোগ, আম দই ইত্যাদি।
তাজ সিটি সেন্টার, নিউটাউন
হোটেলের শামিয়ানা রেস্তরাঁয় ‘পয়লা বৈশাখ ব্রাঞ্চ’ পাবেন ১৫ এপ্রিল। মেনুতে থাকবে গলদা চিংড়ির মালাইকারি, কষা মাংস, ভেটকি পাতুরি, কলকাতা বিরিয়ানি সহ বিভিন্ন পদ। ২৪০০ টাকা থেকে বুফে পাবেন।
ভিভান্তা
এখানকার মিন্ট রেস্তরাঁয় পাবেন পয়লা বৈশাখ ব্রাঞ্চ। মেনুতে থাকবে বাঙালি খাবার। পাবেন শুক্তো, আলু পোস্ত, চিংড়ি মালাইকারি, কষা মাংস, বাসন্তী পোলাও সহ আরও নানা পদ। এছাড়াও রুটি, পরোটা, চাট, চাপ কাটলেট ইত্যাদির লাইভ কাউন্টার থাকবে। এই মেনুতে খেতে চাইলে জনপ্রতি খরচ ১৮৫০ টাকা।
ললিত গ্রেট ইস্টার্ন
এই হোটেলের আলফ্রেস্কো রেস্তরাঁয় ১৫ এপ্রিল পাবেন বাঙালি লাঞ্চ বুফে। সেই বুফের উল্লেখযোগ্য পদের মধ্যে থাকবে ওয়েলকাম ড্রিংকস, গন্ধরাজ মুরগির রসা, চিতল মাছের কালিয়া, রসগোল্লার ডালনা, আম দই সুফলে, ছানার জিলিপি সহ হরেকরকম মেনু।
অ্যাস্টর
এখানে নববর্ষে পাবেন বৈশাখী ভূরিভোজ। মেনুতে থাকবে কাঁচা আমের শরবত, গন্ধরাজ লেমনগ্রাস ঘোল, বীরভূমের মোচার কাটলেট, কেবিন কিচেন ভেটকি ক্রোকে, বিভিন্ন ধরনের আমিষ ও নিরামিষ ভর্তা, পাবদা মাছের ঝাল, সরষে কাঁচালংকা পমফ্রেট, ধনেপাতা চিংড়ি মালাইকারি, ঠাকুর বাড়ির বাংলা মাংস সহ বিভিন্ন পদ।
নভোটেল
এখানে পয়লা বৈশাখ উপলক্ষ্যে ১৪ এপ্রিল ডিনার ও ১৫ এপ্রিল লাঞ্চের আয়োজন থাকবে। মেনুতে পাবেন সম্পূর্ণ বাঙালি খাবার। রয়েছে চিংড়ির মালাইকারি, বাসন্তী পোলাও, গোলবাড়ির কষা মাংস, কষা মুরগি, ডাক বাংলো মাটন কারি, ইত্যাদি। ফেস্টিভ বুফে পাবেন ২০৯৯ টাকায়।
হোটেল হলিডে ইন, কলকাতা এয়ারপোর্ট
এখানে পাবেন বৈশাখের মিলন মেলা মেনু। পদের মধ্যে উল্লেখযোগ্য হল এঁচোড়ের কালিয়া, আম পোড়ার শরবত, গন্ধরাজ ঘোল, ছানার মনোহরা, আলু ঝিঙে পোস্ত, বাসন্তী পোলাও, গন্ধরাজ মাছের ডিমের পেঁয়াজি, কমলা কাতলা, মুরগির মালাইকারি, মাছের পাতুরি ইত্যাদি।
হায়াত সেন্ট্রিক
এখানে নববর্ষের স্পেশাল থালি থাকবে ১৫ তারিখ। পাবেন পোস্ত মাংস, কাতলার ঝোল, গন্ধরাজ পনির, চিংড়ির মালাইকারি, কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি, এঁচোড়ের চপ সহ নানা পদ। জনপ্রতি খাওয়ার খরচ ১,২২২ টাকা।
স্পেইগেল
সল্টলেকের এই রেস্তরাঁয় নববর্ষ মেনুতে রয়েছে আমপোড়া কোল্ড ব্রু, কালোজিরে ফিশ ব্যাটার ফ্রাই উইথ রাঙা আলু ফ্রিটার্স, কর্পূরকান্তি রাইস বোল যার মধ্যে ফেনা ভাত, চিংড়ির বড়ার টক, চুনো মাছের ঝুরি থাকবে। আরও পাবেন কুচো মাটনের লাল পোলাও, চ্যাপ্টা রসগোল্লার হাঁড়িভাঙা সহ বিভিন্ন ধরনের পদ।
ভোজ আড্ডা কাফে
এখানে পয়লা বৈশাখ স্পেশাল মেনুতে থাকবে ফিশ ব্যাটার ফ্রাই, আম কাসুন্দি, কুচো চিংড়ি স্যালাড, ভাত, শুক্তো, তিল নারকেল বাটা, ঝুরি আলু ভাজা, এঁচোড় চিংড়ি, পোলাও, চুইঝাল মাটন, লেবুপাতা মুরগি, ভাজা মশলার আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, খিলি পান সহ নানা বাঙালি পদ। এই মেনু পাবেন ৭৯৯ টাকায়।
পেপ্রিকা গুর্মে
এবছর একটু ভিন্ন স্বাদের আয়োজন করা হয়েছে এখানে। থাকছে বিশেষ ইরানি প্ল্যাটার। রয়েছে পার্সি পত্রানি, ধানসাক, পার্সি পট্যাটো স্ট্যু, চাটনি এডু প্যাটি, লোগান নু কাস্টার্ড সহ ভিন্ন ধরনের পদ। পদ প্রতি খরচ মোটামুটি ৩০০ টাকা থেকে শুরু।
গার্ডেন কাফে
এখানে পয়লা বৈশাখ উপলক্ষ্যে থাকছে চার ফুট ফ্যামেলি ধোসা, পিৎজা ধোসা, দই বড়া, ক্রাঞ্চি ফিংগার ফ্রাইস, সফট থাট্টে ইডলি ইত্যাদি।
কাফে অফবিট
রেস্তরাঁর মেনুতে পাবেন হানি চিলি লোটাস স্টেম, পোর্তুগিজ চিকেন স্কিউয়ার্স, কোরিয়ান চিকেন পপকর্ন, ওয়াইল্ড মাশরুম ট্রুফল, বেকড চিজকেক সহ নানা পদ।
হোটেল কেনিলওয়ার্থ
এখানে নববর্ষ মেনুতে পাবেন এঁচোড় চিংড়ি, সরষে ইলিশ, পাবদার ঝাল, চিকেন ডাকবাংলো, কষা মাংস, বিভিন্ন ভাজা ও ভর্তা, ভাপা দই, ছানার পায়েস, মালাই চমচম, কেশরভোগ ইত্যাদি।