ঝড়ে জলে জঙ্গলে রিসর্টে উদ্যাপন
• সুন্দরবনের এই ইকো-হেরিটেজ রিসর্টে আগামী ১৬-২১ অক্টোবর পর্যন্ত ঐতিহ্যবাহী বাঙালি এবং অন্যান্য সুস্বাদু পদের বিশাল সম্ভার থাকছে। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে জঙ্গল সাফারি, ঝড়খালি ব্র্যাঘ্র উদ্ধার কেন্দ্র পরিদর্শনের সুযোগও পাবেন। সন্ধেবেলা ঐতিহ্যবাহী বাউল গানের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। প্রতিদিন দু’জনের থাকা ও খাওয়ার খরচ ৬,০০০ টাকা সঙ্গে কর অতিরিক্ত। দু’জনের জন্য শুধুমাত্র লাঞ্চ অথবা ডিনার খরচ ২,০০০ টাকা, সঙ্গে কর অতিরিক্ত।
অ্যাস্টর-এ ভোজ
• এখানে কাবাব-এ-কিউতে দুর্গাপুজো উপভোগ করুন বেঙ্গলি ফেস্টিভ বুফের সঙ্গে। চলবে ১৫-২১ অক্টোবর। খরচ জনপ্রতি ১,৭৯৯ টাকা এবং পানীয় সহ খ ২,৭৯৯ টাকা। গন্ধরাজ দইয়ের ঘোল, কাফির লাইম পোড়া আনারস-আদার শরবত, নানাবিধ ভাজা, ভর্তা, আমিষ নিরামিষ পদ এবং মিষ্টির স্বাদ উপভোগ করতে পারেন। ঢাকই কষা চিকেন, চিংড়ির মালাইকারি, সরষে-কাঁচালংকা ভেটকি, কড়াইশুঁটির ধোকা পাবেন এখানে।
দ্য ডকইয়ার্ড-এ বিশেষ মেনু
• ‘পুজোর মহাভোজ’-এর অফার চলবে ১৫-২১ অক্টোবর পর্যন্ত। খরচ জনপ্রতি ১৭৯৯ টাকা, কর অতিরিক্ত। ফুচকা, পাপড়ি চাট, ফিশ ফ্রাই, বিরিয়ানি, পোলাও, সীতাভোগ, বেকড মিহিদানা সবই পাবেন এখানে ।
পেট ভরান অর্ক’স-এ
• জিভে জল আনা ৩৫টি পদের জমাটি উৎসবের বুফে নিয়ে সেজে উঠছে সিসি-১ অর্ক’স। এই বিশেষ মেনু পাবেন ১৫ অক্টোবর নৈশাহার থেকে ২১ অক্টোবর মধ্যাহ্নভোজন পর্যন্ত। খরচ মাথাপিছু ১২৪৯ টাকা ও অতিরিক্ত কর। মেনুতে পাবেন দর্জিপাড়ার মাছের কাটলেট, চিংড়ির পেঁয়াজি, কলাপাতায় মোড়া মাছের পাতুরি, ফুলকপির রোস্ট, ঘি ভাজা ছানার ডালনা, রাজনন্দিনী পোলাও, হরেক মাটন ও চিকেনের পদ।
অর্ক’স রিজেন্টা-য় উৎসব
• ১৫ অক্টোবর নৈশভোজ থেকে ২১ অক্টোবর মধ্যাহ্নভোজ পর্যন্ত থাকছে জমকালো আয়োজন। পুজো বুফে এবং ডান্ডিয়া মহোৎসবে সাজছে এই হোটেল। কলকাতার স্ট্রিট-ফুড, দার্জিলিংয়ের মোমো, স্পেশাল বিরিয়ানি, লখনউয়ের চাঁপ, টক দইয়ের চপ, সরষে পটল, কষা আলুর দম, দই বেগুন, ছানার কোফতা ডালনা ও বিভিন্ন ধরনের সুস্বাদু ভর্তা পাবেন।
শেফ মঞ্জিলাত নভোটেল-এ
• লখনউয়ের রাজকীয় রন্ধন ঐতিহ্যের স্বাদ দিতে নভোটেল কলকাতা হোটেল অ্যান্ড রেসিডেন্সেসের ‘মিনিস্ট্রি অব কাবাব’-এ চলল পাঁচ দিনের ‘মঞ্জিলাত— আওয়াধি অ্যান্ড লখনউই কুলিনারি ফেস্টিভ্যাল’। উৎসবে ছিল নানা ধরনের ঐতিহ্যবাহী কাবাব, আওয়াধি কারি, সুগন্ধি ভাত, রুটি, মিষ্টি, পনির হান্ডি কাবাব, সয়া শামি কাবাব, কাঁচকলা গলৌটি কাবাব, মাটন হান্ডি কাবাব, আওধি মাটন গলৌটি কাবাব, কাকোরি সিক কাবাব। সঙ্গে উল্টা তাওয়া পরোটা, শিরমাল, শাহী টুকরা ও শাহী কেশর হালুয়া।



