Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রেস্তরাঁর খবর

মে মাসের শেষ পর্যন্ত এখানে চলবে রাজস্থানি ফেস্ট। রাজস্থানের বিভিন্ন জনপ্রিয় পদে ঠাসা মেনু। হোটেলের শামিয়ানা রেস্তরাঁয় পাবেন এই খাবারগুলো।

রেস্তরাঁর খবর
  • ৮ মে, ২০২৬ ১৮:৩৬
Prefer us on Google

তাজ সিটি সেন্টার নিউটাউনে রাজস্থানি ফেস্ট
মে মাসের শেষ পর্যন্ত এখানে চলবে রাজস্থানি ফেস্ট। রাজস্থানের বিভিন্ন জনপ্রিয় পদে ঠাসা মেনু। হোটেলের শামিয়ানা রেস্তরাঁয় পাবেন এই খাবারগুলো। এই উপলক্ষ্যে উদয়পুরের তাজ ললিতবাগ হোটেলের শেফ এসেছেন কলকাতায়। একটি অভিনব মেনু তিনি বানিয়েছেন। মেনুতে থাকবে ডুংরি মুর্গ টিক্কা, ঝিংগা জয়সামণ্ডি, মাহি জয়সধামন্ডি, লাল মাস, কারারে আলু টকি, পনির কি সুলে, জয়পুরি পনির টিক্কি, গাট্টে কি সবজি সহ নানা পদ। এছাড়াও নানা ধরনের মিষ্টিও পাবেন শেষ পাতে। রয়েছে মিনি ঘিওয়ার রাবড়ি, মিশ্রি মেওয়া, মুগ ডাল কা হালুয়া। 

Advertisement

অ্যাস্টরে পপ আপ মেনু

নববর্ষ উপলক্ষ্যে এক ভিন্ন ধরনের পপ আপ মেনু নিয়ে হাজির হয়েছিল অ্যাস্টর রেস্তরাঁ। মেনুটি অ্যাস্টর হোটেলের ইন্ডিয়ান রেস্তরাঁ কাবাব -এ-কিউতে পাওয়া যাবে বলে জানালেন হোটেলের এগজিকিউটিভ শেফ আজাদ। প্রতিটি খাবারের সঙ্গেই ছিল বিশেষ পানীয়। বাঙালিয়ানায় ভরা ছিল নববর্ষ পপ আপ মেনু। রাধাবল্লভী ও ছোলার ডাল দিয়ে যার সূচনা হয়। এছাড়াও চিংড়ি মাখা, ফিশ প্যান্থারাস, রুই মাছের রেজালা ও নিরামিষ ভোগের মাংস সহ ভরপুর ভোজের আয়োজন। শেষপাতে মিষ্টি মুখের জন্য ছিল লাল দই, রসগোল্লা আর ক্ষীরকদম্ব।

Advertisement
সম্পর্কিত সংবাদ