Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আদালতের নির্দেশে স্বস্তি, আলিপুরদুয়ার পুরসভায় নির্বাচিত বোর্ড ফিরতে পারে

আদালতের রায়ে আলিপুরদুয়ার পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের পুনর্বহালের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে গেল।

আদালতের নির্দেশে স্বস্তি, আলিপুরদুয়ার পুরসভায় নির্বাচিত বোর্ড ফিরতে পারে
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আদালতের রায়ে আলিপুরদুয়ার পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের পুনর্বহালের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। তাই কয়েকজন তৃণমূল কাউন্সলার বোর্ড অব কাউন্সিলের মিটিং ডাকতে আজ, শনিবার এগজিকিউটিভ অফিসারকে চিঠি দেবেন। তাঁদের সঙ্গে থাকবেন পুরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলার শান্তনু দেবনাথ। আলিপুরদুয়ার পুরসভায় ২০ জন কাউন্সিলারের মধ্যে তৃণমূলেরই ১৬ জন। নির্দল তিনজন ও একজন কংগ্রেসের। পুরভোটের পর নির্দল তিন কাউন্সিলার অবশ্য তৃণমূলেই যোগ দেন। রাজ্যে সরকার বদলের পর নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হয়। নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি বলে কংগ্রেসের শান্তনুবাবু সহ তৃণমূলের তিন কাউন্সিলার আদালতে মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে আদালত পুরসভায় প্রশাসক নিয়োগ বাতিল করে দেয়। শান্তনুবাবু বলেন, আদালত প্রশাসক নিয়োগ বাতিল করে দেওয়ায় নির্বাচিত পুরবোর্ডের পুনর্বহাল বা নতুন করে বোর্ড গঠন করতে হবে। তারজন্য পুরসভার বোর্ড অব কাউন্সিলের মিটিং ডাকতে শনিবার এগজিকিউটিভ অফিসারকে চিঠি দেব আমরা। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, আদালত যে রায় দিয়েছে তাতে আগের বোর্ডেরই পুনর্বহাল থাকার কথা। এদিকে, এলাকার বিজেপি বিধায়ক পরিতোষ দাস অবশ্য বলেন, আদালতের রায় আমি এখনও দেখিনি। তবে এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়া হবে কি না সেটা রাজ্য সরকারই ঠিক করবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ