ডোমকলে বিদ্যুৎপৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
  • ১০ নভেম্বর, ২০২৬ ১৪:১৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: গবাদি পশুর জন্য গাছের পাতা কটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট প্রাণ হারাল এক কিশোর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে।

Advertisement

জানা গিয়েছে, মৃত কিশোরের নাম সুমন শেখ। তাঁর বাড়ি ডোমকলের বর্তনাবাদে। গবাদি পশুকে খাওয়ানোর জন্য পাতা কাটতে একটি গাছে উঠেছিল সুমন। ওই গাছের পাশেই আছে একটি হাইভোল্টেজ বিদ্যুতের তার। গাছে ওঠার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে আসে সে। মুহূর্তের মধ্যে ঝটকায় গাছ থেকে ছিটকে পড়ে যায়। আর্তনাদ শুনে স্থানীয়রা জন্য ছুটে আসেন। তড়িঘড়ি ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।