ভাইফোঁটা নিতে যাওয়ার পথে দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু
  • ১১ নভেম্বর, ২০২৬ ১৯:১৩
Prefer us on Google

লখনউ, ১১ নভেম্বর: সপরিবারে ভাইফোঁটার জন্য প্রয়াগরাজে যাচ্ছিলেন। কিন্তু পথেই নেমে এল ভয়াবহ বিপর্যয়। গঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের হরদোইতে। এই দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, মৃতদের নাম সৌরভ উপাধ্যায়, তাঁর স্ত্রী মনিকা এবং তাঁর দুই ছেলে শিবম ও ভিয়ম। আজ, বুধবার সকালে ভাইফোঁটার উদ্দেশ্যে প্রয়াগরাজে যাচ্ছিল গোটা পরিবার। দুপুর একটা নাগাদ ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। স্থানীয়রা গাড়ি থেকে চারজনকে উদ্ধার করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌরভ ও মনিকার। তাঁদের দুই সন্তানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।