লোকাল ট্রেনে ঝুলে ঝুলে যাওয়ার দিন শেষ, বড় সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের
  • ১১ নভেম্বর, ২০২৬ ১৪:৪৯
Prefer us on Google

মুম্বই, ১১ নভেম্বর: প্রতিদিন ভিড়ে ঠাসা ট্রেনে করে গন্তব্যে পৌঁছনো। ভিতরে ঢুকতে না পেরে দরজায় ঝুলে ঝুলে যাওয়া। এবার বদলাতে চলেছে সেই চেনা ছবি। মুম্বইয়ের লোকাল ট্রেনে চালু হতে চলেছে মেট্রোর মতো স্বয়ংক্রিয় দরজা। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোট ফ্যাক্টরিতে ১২ কামরার স্বয়ংক্রিয় দরজা যুক্ত নন এসি ট্রেন তৈরি হচ্ছে। শীঘ্রই মুম্বই রেলপথে দেখা যাবে এই ট্রেনটি। যাত্রী পরিষেবায় চালু হওয়ার আগে ট্রেনটির নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। এর ফলে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার আশঙ্কা কমবে বলে আশা রাখছে রেল কর্তৃপক্ষ। 

Advertisement

গতবছর জুন মাসে ৯ জুন মুম্বরা ট্রেন দুর্ঘটনার পর লোকাল ট্রেনে স্বয়ংক্রিয় দরজা চালুর উদ্যোগ আরও জোরদার হয়। ওই দিন লোকাল ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা যাত্রীরা ভারসাম্য হারিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। ওই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। তারপরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ যাত্রী সুরক্ষা নিয়ে উদ্যোগী হন। তিনি ঘোষণা করেন সব লোকাল ট্রেনে স্বয়ংক্রিয় দরজা চালু হবে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছে মুম্বইয়ের লোকাল ট্রেন। শহরের ব্যস্ত জীবনে এই লোকাল ট্রেনের গুরুত্ব অপরিসীম। কিন্তু সেই যাত্রা নিরাপদ করাও সমান জরুরি। স্বয়ংক্রিয় দরজার নতুন ট্রেন সেই লক্ষ্য পূরণে কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার।