Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

প্রাণ জুড়ানো শরবত

গরমে জুস বা শরবতের চাহিদা ভীষণ বেড়ে যায়। আর তা যদি স্বাস্থ্যকর হয় তবে তো কথাই নেই। ইয়েলো স্ট্র কাফেতে পাবেন হরেক স্বাদের ঠান্ডা পানীয়। উপাদেয় তিনটি শরবতের রেসিপি জানালেন কাফের কর্ণধার বিক্রম খিনভাসরা।

প্রাণ জুড়ানো শরবত
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গরমে জুস বা শরবতের চাহিদা ভীষণ বেড়ে যায়। আর তা যদি স্বাস্থ্যকর হয় তবে তো কথাই নেই। ইয়েলো স্ট্র কাফেতে পাবেন হরেক স্বাদের ঠান্ডা পানীয়। উপাদেয় তিনটি শরবতের রেসিপি জানালেন কাফের কর্ণধার বিক্রম খিনভাসরা।  

Advertisement

হাইড্রেটর

তরমুজ, পুদিনা আর লেবু দিয়ে তৈরি এই পানীয় গরমে শরীর ঠান্ডা রাখে।

উপকরণ: তরমুজ ২৫০ গ্রাম, পুদিনা ৫ গ্রাম, লেবু ১টা।

প্রণালী: তরমুজের খোসা ও দানা বাদ দিয়ে তা ছোটো টুকরো করে কেটে নিন। তারপর তা ব্লেন্ডারে দিয়ে রস বের করে নিন। পুদিনা অল্প থেঁতো করে তা গরম জলে ফুটিয়ে ছেঁকে নিন, রস বেরিয়ে আসবে। তা ঠান্ডা করে নিন। লেবুর রস করুন। এবার পুদিনা ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। তারপর জুস গ্লাসে প্রথমে তরমুজের রস ঢেলে দিন। তার সঙ্গে পুদিনা ও লেবুর রস মিশিয়ে নিন। সবটা গুলে নিন। এই শরবত ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন। 

রিফ্রেশার

আনারস, পুদিনা ও লেবুর সঙ্গে মধু মিশিয়ে তৈরি এই শরবত শরীর ঠান্ডা রাখে আবার এনার্জিও দেয়।

উপকরণ: আনারস ৩০০ গ্রাম, পুদিনা ৫ গ্রাম, লেবু ১টা, মধু ১০ মিলি।

প্রণালী: প্রথমে আনারসের ছোটো টুকরো জুসারে ফেলে রস করে রাখুন। তারপর পুদিনা থেঁতো করে ফুটিয়ে নিন। তা ছেঁকে নিয়ে রস বের করে নিন। এরপর লেবুর রস করে নিন। লেবুর রস, পুদিনা রস একসঙ্গে নিয়ে তাতে মধু মিশিয়ে গুলে নিন। এবার আনরসের রস একটা জুস গ্লাসে ঢেলে তার সঙ্গে বাকি মিশ্রণ মিশিয়ে ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।

ইয়ামি টামি

বিভিন্ন ধরনের ফলের নির্যাস মেশানো এই রস শরীরের পক্ষে খুবই উপকারী।

উপকরণ: কালো আঙুর ৭০ গ্রাম, আপেল ৬০ গ্রাম, আনারস ৩০০ গ্রাম, বেদানা ১০০ গ্রাম, মোসাম্বি ১টা।

প্রণালী: আনারস ছোটো টুকরো করে কেটে জুসারে রস করে নিন। বেদানা থেকে দানা ছাড়িয়ে তা আলাদাভাবে জুসারের সাহায্যে পিষে নিন। এবার আপেলের খোসা ছাড়িয়ে রস করুন, আঙুর আধখানা করে কেটে জুসারে রস বানিয়ে নিন। গ্লাসে প্রথমে আনারসের রস ঢালুন। ওটাই শরবতের বেস। বাকি ফলের রস একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে মিশিয়ে আনারসের সঙ্গে মিশিয়ে পুরোটা ঝাঁকিয়ে নিন। তারপর ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ