Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

শেয়ার বাজারে রেকর্ড ১.৬ লক্ষ কোটির বিদেশি বিনিয়োগ উধাও

ভারতীয় স্টক মার্কেটের উপর থেকে কি ক্রমশ আস্থা হারাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা? বর্ষশেষে ধরা পড়ল এমনই আশঙ্কার চিত্র।

শেয়ার বাজারে রেকর্ড ১.৬ লক্ষ কোটির বিদেশি বিনিয়োগ উধাও
  • ২৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতীয় স্টক মার্কেটের উপর থেকে কি ক্রমশ আস্থা হারাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা? বর্ষশেষে ধরা পড়ল এমনই আশঙ্কার চিত্র। বস্তুত ২০২৫ সালে রেকর্ড প্রায় ১.৬ লক্ষ কোটি টাকার ফরেন পোর্টফলিও ইনভেস্টমেন্ট (এফপিআই) স্রেফ উবে গিয়েছে দেশ থেকে। এর আগে ২০২২ সালে ১.২১ লক্ষ কোটি টাকার এফপিআই সরিয়ে নিয়ে গিয়েছিলেন বিদেশি বিনিয়োগকারীরা। লাভজনক দেখলে স্টক বা বন্ডে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকেন। এটাই এফপিও। তাঁদের বিনিয়োগ সরিয়ে নিয়ে যাওয়ার অর্থ একটাই— ভারতীয় ইক্যুয়িটি বাজারকে আর বিদেশিরা লাভের ক্ষেত্র বলে মনে করছেন না। তবে আশার কথাও রয়েছে। ২৬ ডিসেম্বর পর্যন্ত ডেট মার্কেটে ৫৯ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে।

Advertisement

দেশের স্টক মার্কেটে এই দুরবস্থা কেন? বিশেষজ্ঞরা বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। তাঁদের কথায়, আন্তর্জাতিক বাণিজ্যে এখন টালমাটাল অবস্থা। মার্কিন ট্যারিফ নিয়ে অনিশ্চয়তা পুরো আন্তর্জাতিক বাণিজ্যকে প্রশ্নের মুখে ফেলেছে। তাছাড়া, মার্কিন বন্ডের রিটার্ন বৃদ্ধি পাওয়ায় উদীয়মান অর্থনীতির দেশ ভারত থেকে বিনিয়োগ সরে যাচ্ছে। তবে আশার কথা শুনিয়েছেন অনেক বিশেষজ্ঞই। ইলারা সিকিওরিটিজ ইন্ডিয়ার ডেপুটি হেড অব রিসার্চ গরিমা কাপুর জানিয়েছেন, ‘আশা করছি ২০২৬ অর্থবর্ষে আবার এফপিআই ফিরে আসবে।’ তাঁর কথায়, আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) এখন শেষ পর্যায়ে। সেই চুক্তি কার্যকর হলেই ভারতের স্টক মার্কেটের প্রতি আস্থা ফিরবে। এরপরই হয়ত ২০২৩ সালের মতো সর্বাধিক ১.৭১ লক্ষ কোটির এফপিআই আসবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ