মধ্যপ্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ২ মাসের শিশুসহ একই পরিবারের ৬ জনের
  • ৯ নভেম্বর, ২০২৬ ১৫:৫১
Prefer us on Google

মধ্যপ্রদেশের কাটনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল একই পরিবারের ছয় সদস্যের। মৃতদের মধ্যে রয়েছে মাত্র দু’মাসের এক শিশুও। কাটনির বারাহি এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Advertisement

জানা গিয়েছে, ওই তিনতলা বাড়ির একতলায়  একটি  দোকান ছিল। সেখানেই আগুন লাগে। আর ওই ভবনেই বসবাস করত পরিবারটি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।