রবিবার গভীর রাতে টিটাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই গোডাউন সহ পাঁচটি বাড়ি
  • ৯ নভেম্বর, ২০২৬ ১৩:৩৮
Prefer us on Google

রবিবার গভীর রাতে টিটাগড়ে বাঁশ বাগান এলাকায় একটি গোডাউনের মধ্যে বাজি গিয়ে পড়ে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে গোডাউন সহ পাঁচটি বাড়ি পুরো পুড়ে যায়। দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, ততক্ষণে বাড়ি গুলো ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক কৌস্তভ বাগচী। এছাড়াও আজ পরিদর্শনে আসেন শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তাঁরা। 

Advertisement