Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে ২৩ জোড়া ট্রেন চালাবে রেল

গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের যাতায়াত মসৃণ করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রেল। আগামী ৯ থেকে ১৭ জানুয়ারি চলতি বছর পুণ্যস্নান চলবে। এই সময়ে পূর্বরেলের শিয়ালদহ সাউথ শাখায় যাত্রীদের বাড়তি চাপ সামলাতে ২৩ জোড়া লোকাল ট্রেন চলবে।

গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে  ২৩ জোড়া ট্রেন চালাবে রেল
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের যাতায়াত মসৃণ করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রেল। আগামী ৯ থেকে ১৭ জানুয়ারি চলতি বছর পুণ্যস্নান চলবে। এই সময়ে পূর্বরেলের শিয়ালদহ সাউথ শাখায় যাত্রীদের বাড়তি চাপ সামলাতে ২৩ জোড়া লোকাল ট্রেন চলবে। যার মধ্যে ১০ জোড়া ট্রেন সম্পূর্ণ মেলা স্পেশাল হিসেবে চলবে। সংশ্লিষ্ট ট্রেনগুলি শিয়ালদহ-নামখানা কিংবা কাকদ্বীপ পর্যন্ত চলবে। শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা শুক্রবার বলেন, মেলা উপলক্ষ্যে চলতি বছর সর্বোচ্চ সংখ্যক ট্রেন পরিষেবা পাবেন যাত্রীরা। যার মূল উদ্দেশ্যে, কম সময়ে বেশি সংখ্যক যাত্রীকে গন্তব্যে পৌঁছানো। যাতে স্টেশন চত্বরে ভিড়ের বহর যতটা সম্ভব কমানো যায়। তীর্থযাত্রীদের জন্য উভয় প্রান্তিক স্টেশন গঙ্গাসাগরগামী ট্রেনের জন্য সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম বরাদ্দ করেছে রেল। শিয়ালদহের ক্ষেত্রে তা হল প্ল্যাটফর্ম নম্বর ১৫ এবং ১৬। ২ নম্বর প্ল্যাটফর্ম চিহ্নিত করা হয়েছে কাকদ্বীপ স্টেশনের জন্য। ভিড় নিয়ন্ত্রণ, টিকিট কাটার বিশেষ ব্যবস্থা, পানীয় জল ও যাত্রী নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে একাধিক যাত্রীবান্ধব পরিকাঠামো গড়ছে শিয়ালদহ ডিভিশন।      

Advertisement
সম্পর্কিত সংবাদ