


বেজিং: চীনের বিজয় দিবসের কুচকাওয়াজে উপস্থিত থাকবেন ২৬ টি দেশের রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ নেতারা। বৃহস্পতিবার বেজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বরের অনুষ্ঠানে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার সুপ্রিমো কিম জং উন সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকবেন। বিজয় দিবসের এই অনুষ্ঠানকে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ’ হিসেবে বর্ণনা করেছে বেজিং। যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে কূটনৈতিক চাপান উতোর। ওই অনুষ্ঠানে রাষ্ট্রনায়কদের না যাওয়ার অনুরোধ করেছে জাপান। পাল্টা প্রতিবাদ করেছে চীনও। ৩১ আগস্ট থেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলন উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি সহ ২০টি দেশের রাষ্ট্রপ্রধান। তারপরেই বিজয় দিবসের অনুষ্ঠান।