Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

সেনকোর ‘গসিপ’-এর পুজো কালেকশন

‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’-এর ব্র্যান্ড ‘গসিপ’ বাজারে আনল তাদের ‘লেটেস্ট দুর্গাপুজো কালেকশন’। সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের এবারের দুর্গাপুজো কালেকশনে ঐতিহ্য ও আধুনিকতার মিশেল ঘটেছে।

সেনকোর ‘গসিপ’-এর পুজো কালেকশন
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’-এর ব্র্যান্ড ‘গসিপ’ বাজারে আনল তাদের ‘লেটেস্ট দুর্গাপুজো কালেকশন’। সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের এবারের দুর্গাপুজো কালেকশনে ঐতিহ্য ও আধুনিকতার মিশেল ঘটেছে। সংস্থার ডিরেক্টর তথা মার্কেটিং ও ডিজাইনের প্রধান জয়িতা সেন বলেন, ‘আমাদের অলঙ্কারের এই ডিজাইনগুলি নারীর সাহস ও আত্মবিশ্বাসকে প্রতিফলিত করবে। আমাদের অলঙ্কারগুলিতে ঐতিহ্যবাহী মোটিফস এবং সমসাময়িক ডিজাইন ব্যবহার করা হয়েছে। যা একজন নারীকে তাঁর সাংস্কৃতিক ঐতিহ্যের অঙ্গনেই আধুনিক করে তুলবে।’ সংস্থার তরফে বলা হয়েছে, বিশেষ এই পুজো কালেকশনে হরেক নতুন ডিজাইনের গয়না মিলবে। থাকছে অক্সিডাইজড সিলভার চোকার্স, অ্যামেরিকান ডায়মন্ড পিসেস, অ্যান্টিক রেপ্লিকা ইত্যাদি নানা ধরনের সম্ভার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ