Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানে বিক্ষোভ: মৃতের সংখ্যা ৭ হাজারের বেশি

গত ডিসেম্বরে মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে পথে নামে ইরানের জনতা। বিক্ষোভ দমনে শুরু থেকেই কড়া পদক্ষেপ নিয়েছে তেহরান।

ইরানে বিক্ষোভ: মৃতের সংখ্যা ৭ হাজারের বেশি
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: গত ডিসেম্বরে মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে পথে নামে ইরানের জনতা। বিক্ষোভ দমনে শুরু থেকেই কড়া পদক্ষেপ নিয়েছে তেহরান। বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ৭ হাজারের বেশি মানুষ। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে মার্কিন মানবাধিকার সংগঠন হিউমান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। তারা জানিয়েছে, সরকারিভাবে মৃতদের সংখ্যা নিয়ে কোনো বিবৃতি দেয়নি ইরানের ইসলামিক প্রশাসন। অনেক ক্ষেত্রে আসল সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা পর্যন্ত চালানো হয়েছে। ২১ জানুয়ারি ইরানের প্রশাসন জানিয়েছিল, বিক্ষোভে এখন পর্যন্ত ৩ হাজার ১১৭ জন প্রাণ হারিয়েছেন। সেই দাবি অবশ্য খারিজ করে দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ