ভয়াবহ ট্রেন দুর্ঘটনা স্পেনে! মৃত প্রায় ৪৬
  • ২৮ অক্টোবর, ২০২৬ ১৭:২৩
Prefer us on Google

মাদ্রিদ, ২৮ অক্টোবর: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা স্পেনে। আজ, স্থানীয় সময় সকাল ৯টার দিকে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষ হয়। এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে স্পেনের মধ্যাঞ্চলীয় প্রদেশের টলেডোতে। 

Advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, আজ সকালে দ্রুতগতিতে দুটি ট্রেন একই দিকে যাচ্ছিল। এমন সময় একটি ট্রেনের পিছনের অংশে অন্য ট্রেনের ধাক্কা লাগে। এই ভয়াবহ সংঘর্ষের ফলে দুটি ট্রেনই লাইন থেকে ছিটকে যায়। দুটি ট্রেন মিলিয়ে প্রায় ৫০০ জনের কাছাকাছি যাত্রী ছিল বলে খবর। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ট্রেনের বগিগুলি কার্যত লাইন থেকে ছিটকে যায়। যার ফলে এখনো পর্যন্ত প্রায় ৪৬ জনের মৃত্যুর খবর  এসেছে। আহত বহু মানুষ। এর ফলে মাদ্রিদ-আন্দালুসিয়া রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে স্থগিত করা হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শোকপ্রকাশ করে বলেন, ‘টলেডোর এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। পরিবহণ মন্ত্রী এবং প্রেসিডেন্টের সঙ্গে আমি যোগাযোগ রাখছি। উদ্ধারকারীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। এই দুর্ঘটনা কবলিত মানুষজনদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।’ ইতালির প্রধানমন্ত্রী জানান, ‘এই কঠিন সময়ে ইতালি সরকার স্পেন ও স্পেনের জনগণের পাশে রয়েছে’

উল্লেখ্য, গত জানুয়ারীতে দক্ষিণ স্পেনে আরেকটি মারাত্মক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। যেখনে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে যায় এবং বিপরীত দিক থেকে আসা ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ৪৫ জনের মৃত্যু হয়েছিল। ২০১৩ সালের পর এটিই ছিল স্পেনের সবচেয়ে মারাত্মক রেল দুর্ঘটনা। তারপর আজকে এই ট্রেন দুর্ঘটনা স্পেনে রেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।