বাংলাদেশে পিটিয়ে খুন শিক্ষককে
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: জমি বিবাদের মধ্যস্থতা করতে গিয়ে বাংলাদেশে খুন হলেন মনোরঞ্জন রায় (৫৫) নামে এক শিক্ষক। রবিবার ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার পার্বতীপুর উপ জেলায়। শিক্ষককে পিটিয়ে মারার অভিযোগে আসাদুজ্জামান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চক শুকদেবপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন মনোরঞ্জন। মোল্লাপাড়া গ্রামে প্রয়াত আজিজুল মাস্টারের জমির পাশ দিয়ে রাস্তা তৈরি করা নিয়ে দীর্ঘদিন ধরে আসাদুজ্জামানের পরিবারের সঙ্গে বিরোধ চলছে। রবিবার এই নিয়ে মীমাংসার জন্য একটি সালিশি সভা ডাকা হয়। এলাকার শ্রদ্ধেয় শিক্ষক হওয়ায় ডাকা হয়েছিল মনোরঞ্জনকেও। 

Advertisement

সভা চলাকালীন আজিজুল মাস্টারের পরিবারের সদস্যদের সঙ্গে আসাদুজ্জামানদের বচসা চরম আকার ধারণ করে। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান মনোরঞ্জন। তখনই তাঁকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন আসাদুজ্জামান। ঘটনাস্থলেই জ্ঞান হারান মনোরঞ্জন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য দেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সাম্প্রদায়িক কোনো যোগ না থাকলেও স্থানীয় হিন্দুরা জানিয়েছেন, অকারণে এইভাবে তাঁদের আক্রমণের শিকার হতে হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।