দুবাই: ক্রীড়াক্ষেত্রে অপারেশন সিন্দুর! পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে তেরঙা উড়তেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি লিখলেন, ‘খেলাধুলার ময়দানে অপারেশন সিন্দুরের ফলাফলও একইরকম— ভারতের বিজয়। ক্রিকেটারদের অভিনন্দন।’

জয়ের মুহূর্তে ভারতীয় ড্রেসিং-রুমে দেখা গিয়েছিল আবেগের বিস্ফোরণ। চেয়ার ছেড়ে লাফিয়ে উঠেছিলেন কোচ গৌতম গম্ভীর। এমন উত্তেজনা সাধারণত উধাও থাকে তাঁর শরীরী ভাষায়। এদিন ব্যতিক্রম। ক্রিকেটাররাও দৌড়ে আসেন মাঠে। তিলক ভার্মা এবং রিঙ্কু সিং’কে অন্যকে জড়িয়ে ধরেন তাঁরা। নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকরও ঢুকে আসেন মাঠে। ক্রিকেটারদের অভিনন্দন জানান তিনি। গণমাধ্যমেও আসতে থাকে একের পর এক অভিনন্দন।
যেভাবে ভারতীয় ক্রিকেটাররা চাপের মুখেও মাথা ঠাণ্ডা রেখে বাজিমাত করেছেন, তার প্রশংসায় মুখর ক্রিকেট মহল। সঞ্জয় মঞ্জরেকর বলেছেন, ‘চাপ শব্দটাই ছিল না শিবিরে। নাহলে প্রতিযোগিতায় প্রথম ম্যাচ খেলতে নেমে অমন নাটকীয়তার মধ্যে রিঙ্কু সিং চার মারতে পারে না। আর সেটাও প্রথম বলে। সবাই যে কতটা আত্মবিশ্বাসী, তা এতেই প্রমাণিত।’ রবি শাস্ত্রী বলেন, ‘যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন ভারত। হার্দিক পান্ডিয়ার না থাকাও প্রভাব ফেলেনি ফাইনালে।’ ওয়াসিম আক্রাম মেনে নেন, ‘পাক অধিনায়ক সলমন আগার অনভিজ্ঞতা বড় ভূমিকা নিয়েছে পরাজয়ে। একসময় মনে হচ্ছিল, পাকিস্তান দুশো রান তুলবে। তা হয়নি স্পিনারদের দাপটে।’