ফিনিক্স ডান্স অ্যাকাডেমির অষ্টম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সদ্য অনুষ্ঠিত হল ইউনিভার্সিটি ইন্সিটিউট হলে। ভরতনাট্যম থেকে রবীন্দ্র নৃত্য, আধুনিক, সমসাময়িক নানান নৃত্য আঙ্গিকে সাজানো হয়েছিল অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মানন্দ মহারাজ, জয়দীপ পালিত। এদিনের অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল ‘আকালে বোধিয়ামি’ নৃত্যনাট্য। এটি একটি সংস্কৃত শব্দ, বাংলায় যার অর্থ হল অকাল বোধন। যাকে আশ্রয় করেই নির্মিত এই নৃত্য প্রযোজনাটি। রাবণের চরিত্রে ছিলেন বিশিষ্ট ভরতনাট্যম নৃত্যশিল্পী মনোজিৎ সাহা। ভদ্রকালীর ভূমিকায় নৃত্যশিল্পী মেঘ সায়ন্তনী ঘোষ। দুর্গার ভূমিকায় সৌমালিনি চ্যাটার্জী। রামের চরিত্রে সৌম্যদীপ মাইতি প্রমুখ। সংস্থার প্রাণপুরুষ অরুণাভ বর্মন বলেন, ‘গুণীজনেরা আমার পরিচালিত ‘আকালে বোধিয়ামি’ নৃত্যনাট্যের ভূয়সী প্রসংশা করেন। এটাই পরম প্রাপ্তি।’



