স্পেন, ৩ জুলাই: মাত্র ২৮ বছরেই থামল জীবন। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল পর্তুগালের ফুটবলার ডিয়োগো জোতার। আজ, বৃহস্পতিবার সকালেই(স্থানীয় সময়) স্পেনের জামোরার কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। আর সেই দুর্ঘটনার জেরেই মৃত্যু হয় তরুণ ফুটবলারের। ডিয়োগো জোতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে, তাঁর ক্লাব লিভারপুল। এই মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন পর্তুগালের প্রধানমন্ত্রীও। স্পেনের পুলিস জানিয়েছে, ডিয়োগোর গাড়ি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তাঁর গাড়ির সামনের চাকা ফেটে যায় ও নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাল্টি খেতেই আগুন ধরে যায়। গোটা গাড়িতেই দ্রুত আগুন ধরে যায়। যার ফলে মৃত্যু হয় ডিয়োগোর।



