Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফোন কল: বিমা সংস্থার জন্য নির্দেশিকা

সবকটি বিমা সংস্থাকে এবার সাধারণ মানুষ ও গ্রাহকের সঙ্গে যোগাযোগ করতে হলে ১৬০০ সিরিজের নম্বর ব্যবহার করতে হবে।

ফোন কল: বিমা সংস্থার জন্য নির্দেশিকা
  • ১০ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সবকটি বিমা সংস্থাকে এবার সাধারণ মানুষ ও গ্রাহকের সঙ্গে যোগাযোগ করতে হলে ১৬০০ সিরিজের নম্বর ব্যবহার করতে হবে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের এই নির্দেশিকা মেনে চলার জন্য ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিল বিমা নিয়ন্ত্রক সংস্থা ইনশিয়োরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই)। এর ফলে যেকোনও প্রচারমূলক ফোন কল বা লেনদেন সংক্রান্ত কল ওই সিরিজের বাইরে অন্যকোনও নম্বর থেকে করা যাবে না। ততে গ্রাহক ফোন নম্বরটি দেখে চিনতে পারবেন, কল করা হচ্ছে কোনও বিমা সংস্থার তরফে। এর ফলে জীবন বিমা, সাধারণ বিমা ও স্বাস্থ্য বিমা সংস্থার পাশাপাশি বিমা মধ্যস্থতাকারী সংস্থাকেও (টিপিএ) এই নিয়ম মানতে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ