Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

তারুণ্যের কাঁধে ভর করেই সাফল্যের খোঁজে পিয়ারলেস

অফিস ক্লাবগুলির মধ্যে অন্যতম সফল পিয়ারলেস। ২০১৮-১৯ মরশুমে কলকাতা লিগে রানার্স হয় তারা

তারুণ্যের কাঁধে ভর করেই সাফল্যের খোঁজে পিয়ারলেস
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রতিষ্ঠা: ১৯৯৩ সাল।

Advertisement

ইতিহাস: অফিস ক্লাবগুলির মধ্যে অন্যতম সফল পিয়ারলেস। ২০১৮-১৯ মরশুমে কলকাতা লিগে রানার্স হয় তারা। আর তার পরের বছর অর্থাত্, ২০১৯-২০ মরশুমে আসে চূড়ান্ত সাফল্য। মোহন বাগান-ইস্ট বেঙ্গলের দাপট থামিয়ে দীর্ঘ সময় পর কোনও অপ্রধান ক্লাব হিসেবে জহর দাসের কোচিংয়ে লিগ চ্যাম্পিয়ন। জায়ান্ট কিলার হিসেবেও তাদের খ্যাতি রয়েছে। আনসুমানা ক্রোমা, রহিম নবি, পঙ্কজ মৌলা, অ্যান্টনি উলফের মতো ফুটবলার এই ক্লাবের জার্সি গায়ে চাপিয়েছেন। গত বছর কলকাতা লিগে অবশ্য গ্রুপ পর্বেই অভিযান শেষ করেছিল পিয়ারলেস। এবার কোচ হেমন্ত ডোরার প্রাথমিক লক্ষ্য সুপার সিক্সের যোগ্যতা অর্জন করা।
উল্লেখযোগ্য ফুটবালর: গত বছরের দু-তিন জন ফুটবলারকে ধরে রেখেছে। এছাড়া বেশিরভাগই নতুন রিক্রুট। তরুণ ব্রিগেড নিয়ে লিগে চমক দেওয়াই লক্ষ্য কোচ হেমন্ত ডোরার। এবার স্কোয়াডে উল্লেখযোগ্য নাম সঞ্জয় ভট্টাচার্য, প্রবীর ঘিসিং, মনোরঞ্জন সিং, আশিস ছেত্রী, বিশাল ছেত্রী প্রমুখ।
কোচের মন্তব্য: আমাদের দল থেকে বেশ কিছু ফুটবলার অন্যান্য ক্লাবে গিয়েছে। এরকম ঘটনা কলকাতা ফুটবলে নতুন নয়। গতবারের দলের দুই-তিনজন এবারও আছে। তাদের অভিজ্ঞতা দলের সম্পদ। এছাড়া একাধিক প্রতিশ্রুতিসম্পন্ন ফুটবলার রয়েছে। কলকাতা লিগ দেশের অন্যতম চ্যালেঞ্জিং লিগ। বিভিন্ন পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে না পারলে সমস্যায় পড়তে হয়। এবারের লিগ তরুণদের কাছে বড় মঞ্চ হতেই পারে। অনুশীলনে ছেলেদের সেটাই বোঝাচ্ছি। প্রস্তুতিও চলছে জোর কদমে। এই পর্বে টিম কম্বিনেশন তৈরি করাই লক্ষ্য। শুরু থেকেই চ্যাম্পিয়নশিপের কথা ভাবছি না। ম্যাচ বাই ম্যাচ এগতে হবে।
সেরা পারফরম্যান্স: ২০১৯-২০ মরশুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন।
লক্ষ্য: প্রাথমিক লক্ষ্য সুপার সিক্সের যোগ্যতা অর্জন করা।

Advertisement
সম্পর্কিত সংবাদ