নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার আইএসএলের ম্যাচে ত্রিজয় ডিয়াজের ১ মাত্র গোলে জয় ছিনিয়ে নিল চার্চিল ব্রাদার্স। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ইন্টার কাশী। জয়ের সুবাদে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে চার্চিল। পক্ষান্তরে সমসংখ্যক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে লাস্ট বয় কাশীর দলটি। উল্লেখ্য, টানা চারটি হারের পর জয়ে ফিরল চার্চিল।
Advertisement



