নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান উওমেন্স লিগে জয়ের হ্যাটট্রিক ইস্ট বেঙ্গলের। শুক্রবার কল্যাণীতে গাড়োয়াল ইউনাইটেডকে ২-০ গোলে উড়িয়ে দিল অ্যান্টনি অ্যান্ড্রুজের মেয়েরা। স্কোরশিটে নাম তোলেন সৌম্যা গুগুলথ ও সুলঞ্জনা রাউল। এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল লাল-হলুদ প্রমীলা ব্রিগেড।
Advertisement



